সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কনেস্টবল নিয়োগের নামে প্রতারণা আলামত সহ ০১ জন গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

২৫ এপ্রিল ২০২৫ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান দেশব্যাপী কার্যক্রমকে পুঁজি করে একটি দালালচক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এমনই একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গতকাল রাতে শহরের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল মতিন (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে। প্রার্থীর অভিভাবকের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে তিনি চুক্তিনামা করে প্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ এবং ব্ল‍্যাংক চেক গ্রহণ করার সময়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়, যাহাতে ভিকটিমের সাথে প্রতারকের ১০ দশ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে। গ্রেফতারকৃত মতিন এর পিতার নাম মৃত মোয়াজ্জেম হোসেন, মাতার নাম জাহানারা বেওয়া, গ্রাম মল্লিকপুর, থানা নওগাঁ সদর বলে জানা যায়।

উল্লেখ্য, কিছুদিন পূর্বেও নওগাঁ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম চলাকালীন সময়ে একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে দু’জন প্রতারককে গ্রেফতার করে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মতিন এর বিরুদ্ধেও নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশব্যাপী পরিচালিত হচ্ছে। সুতরাং ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বিষয়ে কোন ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য নওগাঁ জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park