বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কুড়িগ্রামে ফেরিওয়ালার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ধারের টাকা চাইতে গিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক ফেরিওলার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।
নিহত ফেরিওয়ালার নাম মাহবুল হো‌সেন (৪৫)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে।
অভিযুক্ত‌ ফেরিওয়ালা আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।
আজ রোববার (২৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পু‌লিশ ও স্থানীয়রা জানান, মাহবুল হো‌সেন ও আলেপ উদ্দিন উভয় ফেরিওয়ালা। মহবুল হোসেন মসলা‌ এবং আলেপ উদ্দিন ঝালমু‌ড়ি ফেরি করে বিক্রি করেন। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। এক দিন আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন মহবূল। উক্ত ধারের টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় রোববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করে। এসময় পাওনা টাকা নিয়ে উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলে‌প তার হা‌তে থাকা চাকু দি‌য়ে মাহবুলকে আঘাত করেন। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, ব্যপারে থানায় মামলা ন‌থিভুক্ত হ‌য়ে‌ছে। এবং অভিযুক্ত আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park