বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে স্কাউটস দিবস উদযাপন: আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা ও জেলা রোভার স্কাউটস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সভাপতি ইসরাত ফারজানা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা, স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার স্কাউট প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা স্কাউট আন্দোলনের গুরুত্ব, যুব সমাজের মধ্যে নেতৃত্ব গঠনে স্কাউটিংয়ের ভূমিকা এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কাউট দলের শতাধিক সদস্য ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় সাজসজ্জায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানটি স্কাউটস সদস্যদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে এবং আগামীর নেতৃত্ব গঠনে একটি নতুন বার্তা পৌঁছে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park