সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রানীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে ঘরে লুটপাট।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পঠিত

রানীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও রুপা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার রাঙাটুঙি এলাকায় দুটি পরিবারে এ ঘটনা ঘটে। আর এতে অসুস্থ খতেজা বেগম(৪৫) ও খোরশেদ আলম(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ খোরশেদ আলম জানান, আমি বাহির থেকে বাড়িতে এসে দেখি আমার বাবা, মা ঘুমাচ্ছে। এবং ঘরে গিয়ে দেখি জিনিস এলোমেলো হয়ে পরে আছে। এমনকি আমার চাচি ও চাচাতো ভাই অসুস্থ হয়ে পরে আছে। এর কিচ্ছুক্ষণের মধ্যেই বাড়িতে রাখা কলা ও পানি খেয়ে আমিও অচেতন হয়ে পরি। পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। এখনো আমার মার ঘুম ভাঙ্গছেনা।

তিনি আরও জানান, পরে ঘরে গিয়ে দেখি জিনিস পত্র এলোমেলো এবং ঘরে থাকা ১৫ হাজার, ৩ ভরি রুপা ও আমার চাচার ৫ হাজার টাকা নিয়ে গেছে কেউ।

চাচার পরিবারের বরাত দিয়ে খোরশেদ আলম বলেন, তাদের পরিবারে হলুদ গুড়াতে কিছু একটা মিশিয়ে দিলে সেই গুড়া দিয়ে তরকারি রান্না করার ফলে তারা অজ্ঞান হয়ে যায়।

মামলা তদন্তকারী কর্মকর্তা রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চক্র শনাক্তকরণে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park