সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকাণ্ডের সফলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকাণ্ডের সফলতার গল্প নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (গতকাল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। “বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি তাঁর বক্তব্যে শিশু ও যুবদের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “তোমরা এ জেলাকে কোন অবস্থানে দেখতে চাও, তোমাদের স্বপ্ন কী—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই উন্নয়নের প্রথম ধাপ। আজকের আলোচনায় যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে, তা আমাদের চিন্তার খোরাক দেবে। জেলা প্রশাসন সবসময় শিশু-যুবদের ইতিবাচক উদ্যোগে পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য, শিশু ফোরামের সভাপতি রত্না আক্তার, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি বর্ণা দাস, সদস্য সাদিয়া আক্তার ও হিমেল সরকার। বক্তারা শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা সচেতনতা ও সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ফোরামের সদস্যরা তাদের সফল সামাজিক উদ্যোগের গল্প উপস্থাপন করেন এবং ভিডিও চিত্রের মাধ্যমে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন। এতে উঠে আসে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন—বাল্য বিবাহ, শিশুশ্রম, মাদকাসক্তি ও নারী নির্যাতন মোকাবেলায় তাদের ভূমিকা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনা।

আলোচনায় অংশগ্রহণকারী অতিথিরা শিশু ও যুবদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার জন্য দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের সক্রিয় সামাজিক অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন। উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবকরা।

আলোচনা সভাটি শিশু ও যুবদের মাঝে সচেতনতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park