সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক কেরানীগঞ্জে অপহরণের পরে মুক্তিপন দাবির তিন আসামি গ্রেফতার সহ ভিকটিম উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৬/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় ভিকটিম খোরশেদ (৩৫) তার ছোট ভাইয়ের বাসা ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ হতে নিজের বাসা আশুলিয়াতে যাওয়ার জন্য বের হয়। একই তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিমকে কে বা কারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া বাস স্ট্যান্ড হতে অপহরণ করে মোবাইলে তার ছোট ভাই মো: আকবর শেখ (২২) এর নিকট অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ৬৪/২২৫, তারিখ- ২৯/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৬৪ পেনাল কোড, ১৮৬০।

উক্ত অপহরণের বিষয়টি জানতে পেরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২১.২০ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতেও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণে জড়িত আসামী ১। মোঃ মেহেদী মৃধা (৩৭), পিতা- খালেক মৃধা, সাং- জিনিয়া, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, ২। মোঃ আবুল কালাম আজাদ (৩৬), পিতা- মৃত আবুল কাশেম ভূইয়া, সাং- চর খোলা, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ও ৩। মোঃ নাজমুল (৩০), পিতা- তারা মিয়া, সাং- শুভ্যাড্ডা, থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park