বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

রাণীংশকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় ডিগ্রি কলেজ চত্বর থকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপাজেলার মোট ২২টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মহসিন আলী, নির্মাণ শ্রমিকের যুগ্মসাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দেন।

পরে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park