
ফারুক আহমদ
বিশেষ প্রতিনিধিঃ
০১ লা মে সিলেটের বিশ্বনাথে নতুন বাজার যাত্রী ছাউনিতে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম দিয়েছিলেন পাগলি।
এ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা হওয়ায় খবরটি দেশের প্রায় সবার কাছে পৌঁছে যায়, সোশ্যাল মিডিয়ায় এরকম একটা খবর পৌঁছানোর পর পরই কিছু মহল বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করেন।
হয়তো এরকম সন্তানের দায়ভার কেউ নিতে চায় না। মানবতা এখানেই আটকে যায়।
কিন্তু না, সমস্ত বাধা সমস্ত বিপত্তি সবকিছু উপেক্ষা করে পাগলীর জন্ম দেয়া সেই কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসলেন এক দম্পতি।
যাদের নাম (মনির ও রুমানা) তারা দুজন স্বামী-স্ত্রী তাদের নেই কোন সন্তান।
তাই তারা এ খবর সোশ্যাল মিডিয়ায় ও অন্যান্য মানুষের মাধ্যমে খবর পেয়ে এই কন্যা সন্তানটির দত্তক নেওয়ার জন্য রাজি হলেন।
পাশে দাঁড়ালেন কন্যা সন্তানটির পিতা মাতা হিসেবে।
জানা যায়, মনির রুমানা দম্পত্তির বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।
তারা দীর্ঘ’দিন ধরে বিশ্বনাথ পৌরসভার ২ নং ওয়ার্ড বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোডে এ বসবাস করে আসছে।