সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের 1xbed মামলায় গ্রেফতার আরাফাত হোসেন স্বপ্নীল।

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

রাজু সাধু : স্টাফ রিপোর্টার

খুলনা পাইকগাছা সাইবার নিরাপত্তা আইনের মামলায় অনলাইন 1x bed জুয়ার হোতা আরাফাত হোসেন স্বপ্নীল (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পুলিশ পৌরসদরস্থ আল-মদিনা হোটেলের নীচ থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পুলিশ বলছে স্বপ্নীলের গ্রামের বাড়ী উপজেলার চাঁদখালীর মৌখালীতে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা জানান, এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্নীল অনেক তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার 1x bed অনলাইন জুয়ার আরাফাত হোসেন স্বপ্নীল বৃহস্পতিবার মোটরসাইকেল যোগে খুলনা থেকে সড়ক পথে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ২ টার দিকে পৌরসভার চারাবটতলা নামক স্থানে পৌছালে তার পুর্বপরিচিত স্থানীয় জাহিদুর রহমান সেন্টু নামক এক ব্যক্তি স্বপ্নীলকে রাস্তার উপর দাড় করিয়ে কথা বলতে থাকেন। এ সময় বেশকিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হলে জটিলতা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত টের পেয়ে স্বপ্নীল তার আর এক পুর্ব পরিচিত সবুজ নামে এক যুবক’কে সাথে করে মোটরসাইকেলে আল মদিনা হোটেলের নীচে আসেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।
ঘটনা সম্পর্কে স্বপ্নীলের সাথে থাকা সবুজ জানান, মোবাইল মারফত এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি পরিচিত স্বপ্নীল । তিনি আরোও জানান, খুলনা থেকে রওনার পুর্বে স্বপ্নীলের পুর্বপরিচিত সেন্টর সাথে মোবাইল ফোন আলাপ হয়। জানাগেছে, থানা হেফাজতে জিজ্ঞাসা বাদকালে স্বপ্নীল সেন্টু সম্পর্কে তথ্য দিলে পুলিশ নড়েচড়ে বসেছেন।
এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, গত ৪ এপ্রিল থানায় দায়েরকরা ২০২৩(২)/৩০(২)/৩৩ ধারায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় স্বপ্নীল’কে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরোও জানান, এ মামলার তথ্য-উপাত্ত উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park