বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

মেয়র ঘোষণার আবেদন খারিজ ফয়জুল করীমের।

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

আ স ম আবু তালেবঃ
নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমির মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীমের মেয়র ঘোষণার দাবিতে দায়েরকৃত মামলা খারিজ হওয়ায় আশাহত হয়েছে তার মুরিদ ও সমর্থকেরা। এতদসত্বেও হাল ছাড়েনি তারা। জানা যায়, উচ্চ আদালতে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। আওয়ামী সরকারের পতনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের পক্ষে আদালত রায় ঘোষণা করায় তারা এতদিন চাঙ্গা ছিলেন। আজ ৫ মে মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীমের পক্ষে আদালতে রায় ঘোষণার আশায় ছিলেন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলন’র নেতা – কর্মীরা। তাদের আনন্দ উল্লাস থমকে গেছে।

তারপরও নতুন উদ‍্যমে আশায় বুক বাধঁছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৪শের আন্দোলনে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করেন সৈয়দ মোঃ ফয়জুল করীম। ঢাকা ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীরা তাদের পক্ষে আদালত থেকে রায় পেলে “আমাদের প্রার্থী রায় পাবেন না কেন? কেন তিনি বৈষম্যের শিকার হবেন?” এই প্রশ্নগুলো তাদের বারবার ভাবিয়ে তোলেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park