
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা পাচুরিয়া ইউনিয়নের আব্দুল মতিন শেখের ছেলে প্রবাসী আবু হানিফ শেখ দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে থাকতেন বেশ কিছুদিন যাবত বাড়িতে ছুটিতে আসলে ৫ই মে ২০২৫ সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে আহাল্লাদিপুর( গোয়ালন্দ মোড়) এর উদ্দেশ্যে রওনা দেন , পারিবারিক প্রয়োজনে অগ্রণী ব্যাংক লিমিটেড আহাল্লদিপুর (গোয়ালন্দ মোড়) টেক্সটাইল মিল শাখা চেক এর মাধ্যমে আবু হানিফ এক লক্ষ টাকা উত্তোলন করে , পরবর্তীতে অটো রিক্সাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন , খানখানাপুর রেলগেট এলাকায় গেলে একটি প্রাইভেটকার এসে অটোরিকসাটিকে গতিরোধ করেন , প্রাইভেটকার থেকে চারজন ব্যক্তি নেমে এসে , ডিবি পুলিশ পরিচয় দিয়ে, মাদক বহনকারী অভিযোগ এনে আবু হানিফকে অস্ত্রের মুখে হ্যান্ডকাফ লাগায় ও চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় , গাড়িতে নিয়েই প্রবাসী আবু হানিফের উপর অমানবিক নির্যাতন চালায় চক্রটি ।
নির্যাতনের একপর্যায়ে ব্যাংক থেকে তোলা এক লক্ষ টাকা ছিনিয়ে নেন ও আবু হানিফের মানিব্যাগে থাকা আরো ১০ হাজার টাকা নিয়ে নেন চক্রটি, হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিলেও সেটি ফেলে রেখে যায় । রাজবাড়ী সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর আখ ক্রয় কেন্দ্র এলাকার গোরস্থান সংলগ্ন মসজিদের পাশে আবু হানিফকে ফেলে রেখে গেলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে বলে আবু হানিফ জানান ।
গণধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ রবিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আবু হানিফ অসুস্থ থাকায় এখনো লিখিত কোন অভিযোগ করা হয়নি , রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করবেন বলে আবু হানিফ নিশ্চিত করেছেন । প্রবাসী আবু হানিফ মোঃ আব্দুল মতিন শেখের ছেলে, গ্রাম পাঙ্গাসিয়া ইউপি পাঁচুরিয়া রাজবাড়ী সদর ।
রাজবাড়ী জেলা ডিবি ওসি মফিজুর রহমান জানান রহস্য উদঘাটনে জন্য ডিবি পুলিশ মাঠে কাজ করছে ।
রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে।