
আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশের বিভিন্ন স্থানে শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) কতিপয় অপরাধী নেতা – কর্মীর কারণে জন সমর্থন হ্রাস পাচ্ছে বলে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকায় কেউ কেউ অভিযোগ করেছেন।
জানা যায়, চাঁদাবাজি, ধর্ষণ, ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে নেতা – কর্মীরা।
কোথাও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কোথাও একই অবস্থা বিরাজ করছে।
এতে দলের সুনাম বিনষ্ট হচ্ছে।
একটি সূত্র জানায়, তারেক জিয়া আগামী মঙ্গলবার স্বপরিবারে দেশে ফিরছেন।
দলের এই দূর্দিনে বিএনপির সাইন বোর্ড ব্যবহার করে অহরহ অপরাধে লিপ্ত নেতা – কর্মীদের নেই কোনো অনুশোচনা।
টাকার পাহাড় গড়ার প্রত্যয়ে দিন রাত তারা ব্যস্ত হয়ে পড়েছেন।
এহেন পরিস্থিতিতে নির্বাক দলের ভক্ত সমর্থকেরা। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া দেশে ফিরেই কি দলে ঘাপটি মেরে থাকা সকল অপরাধীদের চিহ্নিত করেই কি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবেন,
তা সচেতন মহলকে ভাবিয়ে তোলেছে।