সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার (৮ মে), ২৫শে বৈশাখ উপলক্ষে নিক্বন সংগীত বিদ্যালয় , তাদের নিজস্ব ভবনে ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার বিশিষ্ট জনেরা, শিক্ষাবিদ, কবি, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, আবৃত্তি, নৃত্যনাট্য ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথের রচনাবলির মধ্য দিয়ে তার আদর্শ, দর্শন ও সাহিত্য ভাবনার প্রকাশ ঘটান।

আলোচনাসভায় বক্তারা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি একজন মানবতার কবি, বিশ্বমানবতার প্রতিনিধি। তার সাহিত্য আজও আমাদের সত্য ও সুন্দরের পথ দেখায়।” তারা আরও বলেন, “মোরা সত্যের পথে মন, আজি কবির সমর্পণ—এই বার্তাই হোক আজকের দিনটির মূল প্রেরণা।”

অনুষ্ঠানটি শেষ হয় ‘জয় জয় সত্যের জয়’ গানের মধ্য দিয়ে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ছিল জেলা প্রশাসন ও নিক্বন সংগীত বিদ্যালয়ের সদস্যরা নিজস্ব আয়োজনে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park