বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন

ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে দুই ভাই নিখোঁজ।

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে।

শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুই ভাই ওই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ৬ বছর আগে শিশু ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ হয়। এরপর তাদের মা ইসমোতারার অন্যত্র বিয়ে হলে তারা চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকেন।
শনিবার আনুমানিক বিকেল ৩টায় তাদের সহপাঠী রাফি ইসলামসহ (১৩) ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় রাফি তীরে উঠতে পারলেও দুই ভাই ইমরান ও ইব্রাহিম নদীতে ডুবে নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস‌্য লোকমান হাকিম।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এখুনি খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park