সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা।

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে জেলার বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহŸায়ক মাসুদ আহাম্মদ সুবর্ন এর সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ মাহামুদ সাচ্চু প্রমূখ।
বক্তারা বলেন, আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধদির বিদ্যুৎ প্রিপেইড মিটার ঠাকুরগাঁওয়ে করতে দেয়া হবে না। এলাকার অধিকাংশ মানুষ নি¤œ আয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নিয়ে যায় সরকারের ঘনিষ্ঠ গুটি কয়েক কোম্পানী। সেই লুটেরা-দুর্নীতিবাজদের পেট ভরানো আরেক প্রকল্প হচ্ছে প্রিপেইড মিটার। যা জনগণকে হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় ছাড়া কিছুই দিতে পারেনি। তাই এই পদ্ধতি বাতিল করে গ্রাহকদের হয়রানি মুক্ত করার আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park