সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঘোষণার ৫ ঘণ্টার মধ্যেই পোস্টার অপসারণ শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৬০ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ

রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নগরীতে সাঁটানো সকল প্রকার প্রচারণার পোস্টার, বিলবোর্ড সরানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর পাঁচ ঘণ্টার মধ্যেই এসব পোস্টার অপসারণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১০ নভেম্বর) দুপুরে নির্বাচন অফিস হলরুমে মতবিনিময় সভায় পোস্টার, ব্যানার অপসারণে ৩৬ ঘন্টার সময় বেঁধে দেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এরপরই এ সংক্রান্ত বিষয়ে মাইকিং করে নির্বাচন অফিস।
সরেজমিনে দেখা যায়, নগরীর কাচারী বাজার এলাকায় সন্ধ্যায় নিজে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড, ব্যানার অপসারণ করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।
এছাড়া নগরীর বিভিন্ন সড়কের বিলবোর্ড অপসারণ শুরু করেন অন্যান্য প্রার্থীরাও। এ প্রসঙ্গে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি জানান, আজ হোক কাল হোক এগুলো তো নামাতেই হবে। আমি আগেই শুরু করে দিলাম। আজকের মধ্যেই প্রচারণার সব বিলবোর্ড অপসারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park