বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

বড়াইগ্রামে কৃষি বিষয়ক ‘পার্টনার কর্মশালা’ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
উমর ফারুক

আজ ১৪ মে ২০২৫ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়াইগ্রাম, নাটোরের আয়োজনে আজ উপজেলা পরিষদ হলরুমে ‘পার্টনার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কর্মশালাটি আয়োজিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক জনাব মোঃ হাবিবুর ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার জনাব শারমিন সুলতানা।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় কৃষি কর্মকর্তা, কৃষক এবং অন্যান্য কৃষির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষিকে আরও প্রানবন্ত করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন দিক এবং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহযোগিতা করা হবে তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ হাবিবুর ইসলাম খান বলেন, এই প্রকল্পের মাধ্যমে নাটোরের কৃষি সেক্টর আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জনের সুযোগ পাবে। প্রধান আলোচক জনাব মোঃ আব্দুল লতিফ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস তার সমাপনী বক্তব্যে এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এই ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
উল্লেখ্য, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পটি কৃষি ক্ষেত্রে টেকসই উন্নয়ন এবং কৃষকদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park