
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় অবস্থিত ভিক্টর ভিলেজ হ্যাচারী ফার্মকে পরিবেশে দুষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (১৪ই মে-২৫) সকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
যেখানে-সেখানে মরা মুরগী ফেলে রাখা,বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা না থাকা,ফিট তৈরীর কারখানার বয়লারের উচ্চ শব্দে শব্দ দুষণ’সহ পরিবেশগত নানা অনিয়মের দায়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর এবং গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন,ভিক্টর ভিলেজ হ্যাচারী ফার্মের মত যারা পরিবেশ দুষণের মত কাজে জরিত, তাদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,সাম্প্রতি আমরা দেখছি এই উপজেলাতে বেশকিছু প্রতিষ্ঠান পরিবেশ দুষণ সৃষ্টি করছে। পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।
ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা সহ একাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এই নিউজ প্রচার করায় আজকে ভুক্তভোগী পরিবাররা এই সুফল পেয়েছে বলে মন্তব্য করে ভুক্তভোগীরা, জেলা প্রশাসক মহোদয় কে ধন্যবাদ জানান, সেই সঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের নিকট সংবাদকর্মীদের মাধ্যমে আবেদন ভিক্টর হ্যাচারি উচ্ছেদেরও দাবি এলাকাবাসীর । ভিক্টরের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলেন প্রভাব বিস্তার করে সরকারি হালোট জমিন দখলেরও অভিযোগ করেন এলাকাবাসী । অর্ত এলাকাবাসী সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন