সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সহযোগিতায় কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩০৩ বার পঠিত

অনুসন্ধানী প্রতিবেদনঃ

গতরাতে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদক দলের অনুসন্ধানী প্রতিবেদনের উপর ভিত্তি করে কেরানীগঞ্জের মডেল থানার আওতাধীন কালিন্দী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক অটোরিক্সা চালককে গ্রেফতার করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই হারুন ও এ এস আই মনিরের নেতৃত্বে একটি আভিযনিক দল। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এই তথ্যের উপর ভিত্তি করে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার একটি বিশেষ টিমের নেতৃত্বে একটি প্রতিবেদক দল দীর্ঘদিন গোপন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ অনুসন্ধানে উঠে আসে সোনাকান্দা এলাকায় ওমর ফারুক রিক্সা গ্যারেজের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে তার অটোরিক্সা ড্রাইভারদের মাধ্যমে ইয়াবা ও টাকা লেনদেন করে থাকে। গতকাল বিকেলে বিশ্বস্ত সোর্সের তথ্যের মাধ্যমে জানা যায় তার একজন অটোরিক্সা চালক ইয়াবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাবে, এই খবর পেয়ে প্রতিবেদক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং তাকে অনুসরন করে গদারবাগ এলাকায় এসে পৌছলে স্থানীয় জনগণের সহায়তায় ও এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সহযোগিতায় ইয়াবা বহনকারীকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খালিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এস আই হারুন ও এএসআই মনিরের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠান এবং তারা স্থানীয় লোকজনের উপস্থিতিতে এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হতে গ্রেপ্তার করে নিয়ে যান। পরে অটোরিক্সা চালক মোঃ হাফেজ কে সাথে নিয়ে রাতেই গ্যারেজ মালিক ওমর ফারুককে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন কিন্তু ইয়াবা ব‍্যবসায়ীদের ডিলার ওমর ফারুক খবর পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত অনুসন্ধানী প্রতিবেদক দলকে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম,এস, এ রেজা ও সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম। প্রতিবেদক দলের বাকি সদস্যরা হলেন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আশিক মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস হাওলাদার, পত্রিকার চীফ ক‍্যামেরা পার্সন মোঃ রিয়াজ (আপন)ও সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হাসান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park