সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার ওপর হামলা ।

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের মোঃ রুপন ওরফে শাহীনকে মিথ্যা অপবাদ দিয়ে তার নিজ বাড়ি হতে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামের শামসুদ্দিন বিশ্বাস ওরফে শাম ও তার ছেলে সহ কয়েকজন, ১৬ই মে রোজ শুক্রবার সন্ধ্যার আগে শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান নিয়ে যান শাম সহ তার সহযোগীরা , শামসুদ্দীন ওরফে শামের নিজ বাড়িতে, শাহিনের হাত পা বেঁধে রাতভর নির্যাতন ও পিটিয়ে হত্যা করে ১৭ ই মে শনিবার ভোর রাতে বাড়ির বাইরে গেটের সামনে ফেলে রাখে শাহীনকে , এ সময় বসন্তপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার সহ এলাকাবাসী উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ বিষয়ে ভিকটিমের আপন মামা মোঃ কালাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ৭ থেকে ৮ জনের অজ্ঞাত আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে , রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন মামলায় উল্লেখিত আসামির ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
মামলার বাদী মোঃ কালাম বলেন,মামলা সংক্রান্ত বিষয়ে আমার জানা নেই ।

১৮ই মে রবিবার বিকাল ৪টার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে জনগণের ব্যানারে অভিযুক্ত শামসুদ্দিন ওরফে শামা বিশ্বাস,মুক্তার বিশ্বাস, রাফিজুল বিশ্বাস, রিপন ওরফে কচি বিশ্বাস, সৌরভ বিশ্বাস, রাসেল বিশ্বাস, অন্তর বিশ্বাসের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী ।

বিক্ষোভ মিছিলটি শামসুদ্দীন ওরফে শাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি হলে বিক্ষোভ কারীরা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেনের ওপর হামলা চালায়, হামলার একপর্যায়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বিরের মাথায় হামলাকারীদের আঘাতে জখম হয়ে রক্ত বের হতে দেখা যায় ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন অপরাধীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাসির দাবি জানা , এবং গ্রেফতারকৃতদের মধ্যে নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান আহত এসআই সাব্বির হোসেন কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park