শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম ন‌ওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৭ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ শেখ ও সম্পাদক আইনুল নিঝুম দ্বীপের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল মোতালেব প্রকাশিত সংবাদের প্রতিবাদ এমরান হোসেনের সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নওগাঁয় জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৫১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদরেরনপৌর বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত রাতে (৭ অক্টোবর) পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আত্রাই উপজেলার সিংবাচা গ্রামের জুয়েল (৩৫), কালিকাপুর গ্রামের আব্দুর রশিদ (৩৫), সদর উপজেলার জালাল হোসেন (৩৫), সম্রাট হোসেন (৩২), আফতাব (৩৫), মো. তুফান (২০), জয়নুল উদ্দিন মোল্লা (৩৯) ও মো. সাহেব আলী (৪৬)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকায় জুয়েলের ভাড়া করা অটো চার্জার গ্যারেজে জুয়ার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেখানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৯২০ টাকা, ১০টি মোবাইল ফোনসহ আট জুয়াড়িকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park