সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় রাতের আধারে দেড় বিঘা জমির সবজি বাগান নষ্ট করেছে দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

নুর আলম
চীপ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই বেপারীর কান্দি (৯নং ওয়ার্ড) গ্রামে ফয়জুল বেপারীর ছেলে ফারুক বেপারী (৪৭) এর চাষকৃত দেড় বিঘা জমির ফসল নষ্ট করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ফারুক বেপারী অজ্ঞাতনামা দুর্বৃত্ত উল্লেখ করে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র ধরে সরজমিন গিয়ে দেখা গেছে একটি পুকুরের চারপাশ জুড়ে লাউ গাছ, বরবটি, সীম, কালো বেগুন সহ আরও কয়েক প্রকার সবজি গাছ কাটা অবস্থায় ঝুলে রয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

ফারুক বেপারীর বাবা ফয়জুল আজকের সংগ্রামকে বলেন, তাদের জমিতে ৪’শ লাউ গাছ সহ বিভিন্ন সবজি গাছ ছিলো। সবেমাত্র বিক্রি সবজি ধরেছে। এসব গাছ এই পর্যন্ত আনতে তাদের ১লক্ষ টাকা খরচ হয়েছে। যে বা যাহারা এগুলো করেছে তাদের উপযুক্ত শাস্তি চান তিনি।

সবজি বাগান নষ্টের বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, হাট বাজারে এখন সবজির প্রচুর দাম। এই সময়ে এতোগুলা সবজি গাছ কেটে নষ্ট করা দুঃখজনক। উপজেলা কৃষি অফিস থেকে কৃষক ফারুক বেপারীকে সহোযোগিতা করা হবে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, আমরা সবজি গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park