সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বনপাড়া পৌর বিএনপির নেতা এবিএম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
উমর ফারুক

বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রোববার একই এলাকার দুই ব্যক্তি—মানিক ও আলমগীর—এর মধ্যে সুদের টাকা নিয়ে একটি ব্যক্তিগত সংঘর্ষ ঘটে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা ইকবাল হোসেন রাজুর নাম জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়।

বক্তারা আরও বলেন, “এটি একটি পরিকল্পিত অপপ্রচার। জনাব ইকবাল হোসেন রাজু এ ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত নন। তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি মহল এমন ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

স্থানীয়দের দাবি, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ইকবাল হোসেন রাজু দীর্ঘদিন ধরে এলাকায় পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, যা তার জনপ্রিয়তার অন্যতম কারণ বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park