বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

৮০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা।

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা । গ্রেফতারকৃতের নাম-আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)।

শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২.৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের রাস্তার উপর চেকপোস্ট করাকালীন একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করার সময় ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ারকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো মর্মে জানা যায়। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park