বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকা হতে গ্রেফতার করেছ র‍্যাব-১০।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

০৫/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমান ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া গোয়ালিমান্দ্রা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যমানের ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। সিফাত খন্দকার (২৬), পিতা- মোঃ সেলিম খন্দকার, সাং- দাড়িয়াল, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ও ২। মোঃ সাগর (২৬), পিতা- শাহদাত হোসেন চুন্নু, সাং- শৈলপুর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park