সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় জনতায় ঢল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর
পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সরকারি ভূষণ স্কুল মাঠ থেকে
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম
ফিরোজের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে
ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার
নেতাকর্মী অংশ নেয়। এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে
আসতে থাকে নেতাকর্মীরা।
এদিকে বিজয় শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪
আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, আজকের এই দিনে স্বৈরাচার হাসিনা বিদায় নিয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিজয়
শোভাযাত্রা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী
নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে জয়লাভ করিয়ে
তারেক রহমানকে উপহার দিতে হবে। এজন্য নেতাকর্মীদের বিতর্কিত
কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশনা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park