সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম সিকদার (২৫) রাজধানীর শাহবাগে র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

০৮/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২২.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগস্থ ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী তামিম শিকদার (২৫), পিতা- মো: মুকতার শিকদার, সাং- গাড়ফা, থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে।

ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামী তামিম শিকদার ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সুযোগে সে তাকে বিশ্বাস অর্জন করে এবং আসামী ভিকটিমকে ভুল বুঝিয়ে প্রেমের কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ও স্থির চিত্র ধারণ করে। একপর্যায়ে ভিকটিমকে আসামী তার বাড়ীতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ীতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে ও কৌশলে ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে আসামী সেই স্থির চিত্রতে নগ্ন ছবির সহিত এডিট করে ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমের পরিবারের নিকট ইমোতে স্থির চিত্র ও ভিডিও চিত্র পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মামলা নং- ০৭, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি., ধারা- ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)/৮(৬) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২; তৎসহ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park