বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ।

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

বাবলু শেখ
রাজবাড়ী প্রতিনিধিঃ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক আমার সংগ্রাম ও আজকের সংগ্রাম পত্রিকা ও চ্যানেল এ ওয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বাবলু শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, এসকে পাল সমীর, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, সৈকত শতদল, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন সহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেইট ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করারও হুঁশিয়ারি দেন বক্তারা ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park