সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে বিএনপি নেতা পিতা-পুত্রের হামলায় ইতালী প্রবাসী আহত।

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্রের নেতৃত্বে হামলায় ইতালী প্রবাসী মোঃ মাসুম শেখ (৪৫) মারাত্বক আহত হয়েছে। তাকে থানা পুলিশ উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। মাসুম বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে।
রাজবাড়ী হাসপাতালে চিকিৎসা নিতে আসা ইতালী প্রবাসী মাসুম শেখ বলেন, আমি ছোট বেলা থেকেই বালিয়াকান্দিতে বড় হয়েছি। জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যাই। আমার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরীকালীন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু, আমার স্ত্রীকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়। পরে আমার স্ত্রী বালিয়াকান্দি থেকে বদলী হয়ে ফরিদপুরে চলে যায়। পরবর্তীতে মামলাটি প্রত্যাহার করা হয়েছে। মাসুদ অভিযোগ করে বলেন আমার নিকট বিভিন্ন সময় টাকা দাবী করে। বিষয়টি নিয়ে থানায় জিডিও করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ইতালী থেকে দেশে আসি। শুক্রবার বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে আমার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি দিতে অস্বীকার করায় আমার উপর এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। থানা পুলিশ আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে। আমি থানায় মামলা দিতে চাইলেও মামলা গ্রহণ করেনি থানা পুলিশ অভিযোগ মাসুদের। পরে সন্ধ্যায় থানা পুলিশ রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। তাদের চাহিদা পুরণ না করায় আমি সহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর মুঠোফোনে যোগাযোগ করা হলে চুন্নু বলেন আমি খেলার মাঠে আছি পরে যোগাযোগ করেন বলে ফোনটি কেটে দেন, ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park