বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় সুখবর

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক শিক্ষক অধিদফতরর (ডিপিই) সূত্রে জানা গেছে, এই নিয়োগ কার্যক্রমে সারা দেশে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়, চলতি মাসের শেষ দিকে ফলাফল বিশ্লেষণ ও অন্যান্য বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে পদের সংখ্যা বাড়ানো হবে কি না।
জানা গেছে, ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হলে এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৬ হাজার শিক্ষক।
২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগের কথা বলা হলেও পরে এ সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার করা হয়। সবশেষে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রস্তাব করা হয়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dpe.gov.bd)|
সারা দেশে ৩ ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব ধাপে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১,৫১,৮২৫ জন। এর মধ্যে প্রথম ধাপে ৪০,৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩,৫৯৫ ও তৃতীয় ধাপে ৫৭,৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা একেবারে শেষের দিকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park