শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দীর্ঘ অপেক্ষার অবসান, শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মিশন আচার্য

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মো: মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের আলোচিত মিশন আচার্য অবশেষে নিয়োগ পত্র হাতে পেয়েছেন । আজ বুধবার তার হাতে নিয়োগ পত্রটি তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান । ঝিনাইদহ শহরের কলাবাগানে মিশন আচার্যের নিজ বাড়ীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ও মা ময়না আচার্যের হাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ পত্রটি তুলে দেওয়া হয় । ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরিপ্রার্থী মিশন আচার্য নিয়োগপত্র হাতে পাননি। এ খবরে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে রাশেদ খাঁন নিজে উদ্যোগী হয়ে শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার দেন এবং মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, জেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ এরাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।

এ সময় মিশন আচার্য সবাইকে ধন্যবাদ দিয়ে তার আগামী দিনের জন্য সবার কাছে দোয়া চান ।

মিশন আচার্যের মা ময়না আচার্য বলেন, এ অনুভুতি ব্যক্ত করার মতো না । যে কষ্ট করে তাকে আমি লেখাপড়া করিয়েছি সেই কষ্ট আজ সার্থক হয়েছে ।

জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, আমাদরে সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভক হয়েছে ।

প্রদানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, একজন মেধাবী ছাত্র মিশন আচার্য । সে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় লিখিত ও ভাইভা দিয়ে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭ তম হয়ে উত্তীর্ণ হয় । কিন্তু স্থায়ী ঠিকানা জটিলতায় তার নিয়োগ কার্ড আটকে যায় । তারপর আজকের দিনের মধ্যে দিয়ে সফল পরিসমাপ্তি হয়েছে । সবাই মিশনের জন্য দোয়া করবেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park