সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বালিয়াকান্দিতে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার
রহিম মোল্লা :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু ও তার দুই সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে

সোমবার (১৮ আগস্ট) বিকালে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, বিএনপি নেতা শাহজাহান প্রমুখ। এসময় বক্তারা বলেন, খোন্দকার মশিউল আযম চুন্নু একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় তার নামে ৪৮ টি মিথ্যা মামলা হয়। সে দলের একজন ত্যাগী নেতা। তার ও তার দুই সন্তানসহ ৮ জনের বিরুদ্ধে বালিয়াকান্দির বাসিন্দা মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে সোমবার(১৮ আগস্ট) রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে চাঁদাবাজীর মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দ্রুত সময়ে এই মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। আজকের এই বিক্ষোভ থেকে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বালিয়াকান্দি বাজারে অর্ধদিবস হরতাল পালন করা হবে বলে ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park