সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩।

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,

রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে ভবানীগঞ্জ-তাহেরপুর রাস্তার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামায় এই মর্মান্তিক দূর্ঘটনার ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৫০)। এছাড়াও আহতরা হলেন চেঁউখালী গ্রামের ভ্যান চালক আক্কাস আলী (৫০), নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং একই ইউনিয়নের সমষপাড়া গ্রামের মৃত করিম এর স্ত্রী পিয়ারি বেগম (৬০)।
নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, নিহত খৈয়ম বেগম তাঁর পিতার বাড়ি পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া থেকে দুই ছেলেকে নিয়ে ভ্যানে চড়ে স্বামীর বাড়ি চেঁউখালীতে ফিরছিলেন। আরেক নিহত শহিদুল ইসলাম তাহেরপুর ব্রীজ থেকে একই ভ্যানে চড়ে নিজ গ্রামে ফিরছিলেন।
দূর্ঘটনায় আহত পিয়ারি বেগম জানান, তাহেরপুর থেকে রামরামা আসার সময় তীব্র বৃষ্টি হচ্ছিল। রামরামার সাবেক চেয়ারম্যান জব্বার সরকারের বাড়ির নিকটে আসার পর সামনে থেকে আসা একটি ট্রাক ভ্যানে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম ও হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মৃত্যু বরণ করেন। ভ্যান চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন।
গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন, ঘটনা জানার পর আমি নিহতদের বাড়িতে যায় এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করি।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা ২ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন, আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে।সেই সাথে ঘাতক ট্রাকের পরিচয় সনাক্ত করণে কাজ চলছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park