সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে জমিসহ বাড়ি ফেরত ও মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ, প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় কালীগঞ্জ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতের অফিসে দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃশহিদুল ইসলামের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল ওহাব নামের এক ব্যবসায়ী লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌর শহরের ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে লতিফুল আলম সহিদুলের নিকট থেকে পুরাতন বাড়িসহ ৫ শতাংশ জমি ক্রয় করি। জমি ও বাড়ি ক্রয় করার সময় জমি বিক্রেতা ওই বাড়িতে বসবাস করছিলেন। বাড়ি ক্রয়ের পর সহিদুল আবেদন করেন যে, ৫ মাসের জন্য পরিবারসহ বসবাস করার সুযোগ দেন। আমি মানবিক দৃষ্টিকোন থেকে তার কথায় রাজি হয়ে বসবাসের সুযোগ দিই। এরপর আমি দেশের বাইরে চলে যায়। এ সময়ে আমার ক্রয়কৃত জমির নাম জারি করি। নামজারি হওয়ার পর জমির খাজনাও আমার নামে হাল নাগাদ করা হয়।

নির্ধারিত সময়ের পর তাকে বাড়ি ছাড়তে বললে তালবাহনা শুরু করে। তখনি আমার সন্দেহ হয় যে তার অসৎ উদ্দেশ্য আছে। এটা নিয়ে একাধিক শালিস বিচার ও থানা পুলিশ পর্যন্ত হয়েছে। প্রতিটা শালিসে সে বাড়ি ছাড়ার জন্য সময়ের আবেদন করেন। এভাবে অনেক সময় পার হলেও সে বাড়ি ছাড়ে না। এবং আমি পরবর্তিতে জানতে পারি আমার ক্রয়কৃত জমি বাবদ ব্র্যাক ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে সহিদুল তার বাবার নামে সাড়ে ৬ লক্ষ টাকা লোন নিয়েছে। উপায়ান্ত না পেয়ে আমি গ্রাম্য শালিসের মাধ্যমে ব্যাংকের সুদ মওকুফের আবেদন করে আরও ৩ লক্ষ ৫১ হাজার টাকা পরিশোধ করে ব্যাংক থেকে জমিসহ বাড়িটি মুক্ত করি। এ বিষয়টি জানে তার বড় ভাই রাশেদুল আলম এবং এই লোনের গ্যারান্টার টিপু সুলতান, তারা এসময় ব্যাংকে উপস্থিত ছিলেন। এই জমি বাবদ ব্যাংকের লোন ও মামলা সহ আমার এ পর্যন্ত মোট ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এতো কিছুর পরও আমি আমার বাড়িসহ জমি বুঝে পাচ্ছি না। বর্তমান লতিফুল আলম সহিদুল লোক মারফৎ আমার নিকট আরও ৭ লাখ টাকা দাবি করছে, যা চাঁদাবাজির সামিল। বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি সহিদুল অনেকগুলো প্রতারণার মামলার আসামী। আমি জমি ক্রয়ের পর সহিদুল ২বার জেল খেটেছে।

বর্তমানে আদালতের শরানাপন্ন হয়ে তার নামে উচ্ছেদের মামলা করা হয় যেটা আদালতে বিচারাধীন। আসলে লতিফুল আলম সহিদুল যে একজন মামলাবাজ আমি জানতাম না। সে এ পর্যন্ত আমার নামে ৬টা হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।  শুধু এতেই সে ক্ষ্যন্ত হয়নি তিনি ঝিনাইদহ প্রেসক্লাবে এ পর্যন্ত ৩ টা সংবাদ সংবাদ সম্মেলন করেছে। সেখানে ঝিনাইদহের আমার প্রিয় সাংবাদিক ভাইদের নিকট আমার নামে সুদখোরসহ অনেক খারাপ অপবাদ দিয়েছে।

সে নিজের মামা ইশ^রবা গ্রামের আনোয়ার হোসেনের নিকট থেকে হাওলাদ স্বরুপ টাকা নিয়ে তার নামে সুদের মামলা দিয়ে তাকে জেলও খাটিয়েছেন। আমার জানামতে তিনি তার মামাতো ভাই জিয়াউর রহমানের নিকট থেকে টাকা নিয়ে তার নামেও সুদের মামলা দিয়েছে। এভাবে একাধিক মানুষকে সে হয়রানি করেছে। সংবাদ সম্মেলনে তার ক্রয়কৃত জমিসহ বাড়ি দখল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এবং মহা প্রতারক লতিফুল আলম সহিদুলের শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park