বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ,

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য এটি একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
​ইকবাল হোসেন জানান, মামলায় উল্লেখিত তারিখ, অর্থাৎ ২৩ আগস্ট শনিবার দুপুর ২টায় তিনি সিলেটে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন। অথচ ওই একই দিনে বনপাড়ায় চাঁদাবাজির ঘটনার অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “যখন আমি ঘটনাস্থলে ছিলাম না, তখন কীভাবে আমাকে এই মামলায় জড়ানো হলো?”
​তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার সম্মানহানি এবং রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এই মামলায় ফাঁসিয়েছে।
​ইকবাল হোসেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি প্রমাণিত হয় আমি এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”
​তিনি নাটোর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে এবং তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park