বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর মঠেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বাজারের মুন্সি ডেকোরেটর নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে যাতায়াতকারী এক ব্যক্তি আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মুদি দোকান, ডেকোরেটর, স্বর্ণের দোকান, ফার্মেসি ও কাপড়ের দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park