বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ফুলবাড়িয়ার তেলিগ্রামে পুকুরে অলৌকিক ঘটনা নিয়ে তোলপাড়, শেষমেশ মিললো নারিকেল গাছের খণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম গ্রামে গত কয়েকদিন ধরে এক রহস্যময় ঘটনার সৃষ্টি হয়, যা স্থানীয়দের মাঝে কৌতূহল ও ভ-য়-ভি-তির জন্ম দেয়। একটি পুকুরের পানির উপর ভেসে থাকা অদ্ভুত বস্তু ঘিরে গড়ে ওঠে নানা গুজব। অনেকে দাবি করতে থাকেন, এই পুকুরের পানি নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন—এই পানি পান করলে নাকি সব রো-গ সেরে যায়!

গুজব ছড়িয়ে পড়তেই পুকুরের জমির মালিক পানি বিক্রি শুরু করেন। এক বোতল পানি বিক্রি হচ্ছিল ২৫ টাকায়। দূর-দূরান্ত থেকে মানুষ এসে এই পানি কিনে নিয়ে যাচ্ছিল এবং প্রতিদিনই হাজারো মানুষের ভীড় জমছিল ওই পুকুর পাড়ে।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং প্রতিনিয়ত ভিড় বাড়তে থাকায় স্থানীয় এক শিক্ষক অতিষ্ঠ হয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরিরা পুকুরে নেমে তদন্ত করে পানির নিচ থেকে উদ্ধার করে একটি নারিকেল গাছের খণ্ড। যে বস্তুটিকে এতদিন অলৌকিক কিছু মনে করা হচ্ছিল, সেটি আসলে ছিলো একটি সাধারণ নারিকেল গাছের অংশ।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পরই বিষয়টির সত্যতা প্রকাশ পায় এবং সব গুজবের অবসান ঘটে। স্থানীয় প্রশাসন ঘটনাটিকে কেবলমাত্র গুজব বলে উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে।

এই ঘটনা আবারও প্রমাণ করলো, গুজব কত দ্রুত মানুষের মনে স্থান করে নিতে পারে এবং তা কত সহজে ব্যবসায়িক ফায়দা তুলতেও ব্যবহৃত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park