সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

ঢাকা (কেরানীগঞ্জ) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জের সোনার বাংলা হাউজিং গদাবাগে সোনার বাংলা মডেল স্কুলের উদ্যোগে “ভবিষ্যৎ গড়ার পথে মানসম্পন্ন উচ্চশিক্ষা” শীর্ষক সেমিনার ও “অভিভাবক-ছাত্র সংযোগ কর্মশালা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করে University of Development Alternative (UODA)।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো: নুরুল ইসলাম, ইউডিএ।
সভাপতিত্ব করেন প্রফেসর মুনির আহমদ, সচিব, বোর্ড অব ট্রাস্টিজ, ইউডিএ।
বিশেষ অতিথি ছিলেন ফাতেমা আক্তার আঁখি, প্রতিষ্ঠাতা, সোনার বাংলা মডেল স্কুল ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি (প্রাঃ) লি.।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাফিয়া আক্তার, প্রধান শিক্ষিকা, সোনার বাংলা মডেল স্কুল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন
প্রফেসর মোঃ হায়দার ফারুক, ডেপুটি রেজিস্ট্রার, ইউডিএ
প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, পরিচালক, আইকিউএসি, ইউডিএ
ফারহানা রহমান, সহযোগী অধ্যাপক ও অতিরিক্ত পরিচালক, ইউডিএ
জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, ইউডিএ
আবু সাঈদ মোঃ মাহমুদুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ইউডিএ
মোঃ হাসিবুর রহমান, সহকারী অধ্যাপক, মিশন ইন্টারন্যাশনাল কলেজ
প্রদীপ কুমার হালদার, বিভাগীয় প্রধান, সামাজিক বিজ্ঞান বিভাগ, ইস্পাহানী কলেজ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা মডেল স্কুলের সিনিয়র শিক্ষিকা সাবিরা সুলতানা সুমি’সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের কেবল বইনির্ভর না থেকে প্রযুক্তি, গবেষণা, সৃজনশীলতা ও নৈতিক শিক্ষায় দক্ষ হতে হবে। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে।

আয়োজক প্রতিষ্ঠান সোনার বাংলা মডেল স্কুল জানায়, নিয়মিত এ ধরনের আয়োজন কেরানীগঞ্জসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park