সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১লা সেপ্টেম্বর) বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল র‍্যালি বের করা হয়। এতে শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃত্বে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানিও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ রা তাদের বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন করে শপথ নেওয়ার দিন। তারা অবিলম্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ ও র‍্যালিকে কেন্দ্র করে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park