সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোক্তারুজ্জামান মোক্তার
স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা বিএনপি। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মনম্মথপুর ইউনিয়নের গরুডাঙ্গা আবাসন প্রকল্প এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে টিনসেডের ১০টি বাড়ি ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

মানবিক এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা বিএনপি। দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা প্রদানকালে বিএনপির নেতারা বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park