বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

লিবিয়ার মাফিয়া ইব্রাহিম ওরফে কোরবানের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের আহাজারি

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা চতুর গ্রামের বিল্টু মিয়ার ছেলে ইব্রাহিম ওরফে কোরবান লিবিয়ায় অবস্থান করে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ইব্রাহিম বাংলাদেশ থেকে তরুণদের ইতালি নেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু আসলে তাদের লিবিয়ায় নিয়ে গিয়ে “গেইম ঘর” নামে পরিচিত কক্ষে আটক করে নির্যাতন চালানো হয়। এ সময় টর্চারের ভিডিও ধারণ করে আটককৃতদের পরিবারের কাছে পাঠানো হয় এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
অভিযোগ রয়েছে, টাকা দিতে দেরি হলে আটককৃতদের ওপর অমানবিকভাবে টর্চার চালানো হয়। এর ফলে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, লিবিয়ার মাফিয়া চক্রের হোতা ইব্রাহিম ওরফে কোরবানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও অসংখ্য মানুষ এভাবে প্রতারণার শিকার হবে। তাই দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park