বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর নূর-নেছা কলেজ বন্ধের ষড়যন্ত্রে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। প্রতিবাদে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী:

রাজবাড়ীর কালুখালী উপজেলার কাটাবাড়িয়া এলাকায় অবস্থিত নূর-নেছা স্কুল এন্ড কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণের সামনের সড়কে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নূর-নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহামুদুর রশিদ ইমন, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, কলেজটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কিছু দুষ্কৃতকারী লোকের কুপরামর্শে প্রতিষ্ঠানটি বন্ধের ষড়যন্ত্র চালাচ্ছেন।

তারা আরও জানান, এ কলেজটি এ অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেখানে শত শত শিক্ষার্থী লেখাপড়া করছে। তাই শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর একটাই দাবি গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করা যাবে না।
শিক্ষার্থীদের দাবি একটি ষড়যন্ত্রকারী মহল কলেজটি বন্ধ করে দেয়ার পায়তারায় লিপ্ত রয়েছে, এমত অবস্থায় কলেজটি বন্ধ করে দেয়া হলে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বেন বলে মন্তব্য ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের , এই মানববন্ধনে একত্বতা প্রকাশ করেন অভিভাবকরাসহ এলাকাবাসী ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park