বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
নওগাঁ প্রতিনিধিঃ

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০:০০ টায় হতে বিডিও অফিস হলবুমে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পর্যায়ের সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণ, যুব প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা হয়।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাগরিক সমাজ সংগঠন (সিএসও) গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়নের জন্য সিভিল সোসাইটি সংগঠনসমূহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আধুনিক যুগের সাথে সামঞ্জস্য রেখে দেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে সিভিল সোসাইটি সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। এসব সংগঠন তাদের সামাজিক কর্মকাণ্ডে উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কর্মএলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।
স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং মৌলিক জনপরিসেবা উন্নয়নে — বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যুব ও নারীদের জন্য জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় — সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park