বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিদেশি নম্বর থেকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম-কে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক আয়োজন করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায়, তবে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ৬৫ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় মিথুন ঢালীকে ২ নম্বর আসামি করা হয়।

এর পরদিন শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে মিথুন ঢালী ফোন করে ওসি মাইনুল ইসলামকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন।
তিনি ওসিকে বলেন, “তুমি ও তোমার প্রধান উপদেষ্টা ড. ইউনূস—দু’জনেরই মৃত্যু নিশ্চিত।”

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। পরে বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশে থানায় জিডি করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযুক্ত মিথুন ঢালীকে গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে, এবং তার বিদেশি নম্বরটি টেলিযোগাযোগ নজরদারির আওতায় আনা হয়েছে।

জাজিরা থানার একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রয়োজনে সাইবার ইউনিট ও ইন্টারপোলের সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park