সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়া শাজাহানপুরে ঐতিহ্যবাহী ডেমাজানি ভূমি অফিসের কাজের শুভ উদ্বোধন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার

বগুড়া শাজাহানপুরের বহুল প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী ডেমাজানি ভূমি অফিসের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের অন্তর্গত ডেমাজানিতে ভূমি অফিসের কাজের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব এনামুল হক শাহিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, শাহ সুলতান কলেজের সাবেক অধ্যাপক ও ডেমাজানি সার্বজনীন মন্দিরের সভাপতি অরুণ কুমার সরকার, ডেমাজানি শ.ম.র. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু অমল কুমার সাহা, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ভূমি অফিস স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং জনগণ ভূমি সংক্রান্ত সেবা আরও সহজে পাবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park