সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ত্রিশালে গর্ভবতী গাভীর জিহ্বা কেটে নেওয়ার ঘটনায় আলোড়ন, প্রাণিসম্পদ কর্মকর্তার চিকিৎসায় সুস্থতার পথে ‎ ‎।

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

‎ত্রিশালে গর্ভবতী গাভীর জিহ্বা কেটে নেওয়ার ঘটনায় আলোড়ন, প্রাণিসম্পদ কর্মকর্তার চিকিৎসায় সুস্থতার পথে

‎ইকবাল হোসেন
‎বিশেষ প্রতিনিধি

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে গর্ভবতী এক গাভীর জিহ্বা কেটে বালতিতে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা এ নির্মম ঘটনাকে মানবতার চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন।

‎ঘটনার পরপরই গাভীর জীবন বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা। তার আন্তরিক চিকিৎসা, নিয়মিত তত্ত্বাবধান ও সেবার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে অসহায় প্রাণীটি। বর্তমানে গাভীটি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শুরু করেছে এবং মালিকও কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।

‎এ বিষয়ে ডাঃ নাজনীন সুলতানা জানান, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি গাভীটির চিকিৎসার দায়িত্ব নিই। এখন আল্লাহর রহমতে গাভীটি অনেকটাই সুস্থ। চিকিৎসা ও সেবা অব্যাহত থাকলে গর্ভের বাচ্চাসহ নিরাপদে থাকতে পারবে বলে আশা করছি।”

‎এদিকে গাভীর মালিক ও স্থানীয়রা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, তার অব্যাহত সহযোগিতা ও মানবিক চিকিৎসা না পেলে গাভীটি হয়তো বাঁচানো সম্ভব হতো না।

‎২০ অক্টোবর (সোমবার) ডাঃ নাজনীন সুলতানা পুনরায় খামারি মোঃ হরমুজ আলীর বাড়িতে যান। সেখানে তিনি গাভীর জন্য প্রয়োজনীয় ফিড ও ঔষধ সরবরাহ করেন এবং সঠিক পরিচর্যার বিষয়ে পরামর্শ দেন। বর্তমানে গাভীটি খড়, ঘাস ও খাবার গ্রহণ করছে, যা প্রাণপ্রেমীদের জন্য স্বস্তিদায়ক সংবাদ।

‎এলাকাবাসী জানান, এ নির্মম ঘটনার পর তারা হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রাণিসম্পদ কর্মকর্তার দ্রুত উদ্যোগ ও মানবিক চিকিৎসা গাভীটিকে নতুন করে বাঁচার আলো এনে দিয়েছে।

‎স্থানীয়রা ডাঃ নাজনীন সুলতানার এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, “এটাই আসল দায়িত্ববোধ ও ভালোবাসার জয়।”

‎গর্ভবতী গাভীটি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে — আর এই সাফল্যের পেছনে আছে এক চিকিৎসকের নিরলস প্রচেষ্টা ও মানবিক দায়িত্ববোধ। সার্বিক সহযোগিতায় সারাক্ষণ খুজ খবর নেন ভেটেরিনারি সার্জন ডা: এমদাদুল হক,এআই কর্মী (ব্রাক) জুয়েল।

‎গ্রামজুড়ে এখন স্বস্তির বাতাস বইছে গাভীর সুস্থতার খবরে। তবে এলাকাবাসীর দাবি—এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park