বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎

কালীগঞ্জে যুবদলের অনলাইন অ্যাক্টিভিটস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক “অনলাইন অ্যাক্টিভিটস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথি আশরাফুল ইসলাম পিন্টু বলেন,

“বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে অনলাইন অ্যাক্টিভিটস প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ নেতাকর্মীদের দক্ষতা বাড়াতে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।”

আমন্ত্রিত অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন,

“তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আবুল কালাম এবং হরিনাকুন্ডু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মাসুদ রানা, ডালিম, পৌর যুবদলের আহবায়ক শাহাজান আলী খোকন ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park