সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লালপুরে গাছের সাথে শত্রুতা করে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধিঃ

নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৯ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান।

বুধবার দিবাগত রাতে যে কোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা তিনি একই গ্রামের মো. সুব্বাস আলী ছেলে৷

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০ টি কলাগাছের কর্তনকৃত কাঁদিগুলো মাটিতে পড়ে আছে। এবং পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতে কাজ করে একজন শ্রমিক নুরু জানান, আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয় সেখানে পাশে লাউ গাছ ছিল সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।

স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছে। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park