সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ত্রিশালের দরিরামপুরে অটো-টেম্পু চালকদের পথসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অটো, টেম্পু ও সিএনজি চালকদের নিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় চালক ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


‎ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফিরোজ নূন এর সভাপতিত্বে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহাগ আহম্মদ এর সঞ্চলনায়

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ত্রিশাল আসনের ধানের শীষ এর নমিনি ডাঃ মাহবুবুর রহমান লিটন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মিলন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন শুভা, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক একে এম মিঠুন, এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

‎পথসভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎এ সময় বক্তারা আরও বলেন অটো, টেম্পু ও সিএনজি চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, যানবাহন চলাচলে হয়রানি বন্ধ, এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, তৃণমূল শ্রমিকদের ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই তাদের ন্যায্য দাবি আদায় সম্ভব।

‎ প্রধান অতিথির বক্তব্যে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

‎পথসভায় স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park