
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে জেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, অ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।